ব্রেকিং
আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার কর্ণফুলীতে দুর্ধর্ষ চুরিঃ প্রশাসনের ভূমিকায় এলাকাবাসীর উদ্বেগ পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী খুন আনোয়ারায় নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ, আবেদন শুরু কাঁচামালের অভাবে স্থবির হচ্ছে ডিএপি সার কারখানা আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ফাঁসির দড়িতে দুই ঘাতক আনোয়ারায় মা'কে নির্যাতনকারী সেই গেম আসক্ত যুবক আটক! পরৈকোড়ায় গোয়ালঘরের তালা ভেঙে আড়াই লাখ টাকার গরু চুরি রায়পুরে জামায়াতের বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার কর্ণফুলীতে দুর্ধর্ষ চুরিঃ প্রশাসনের ভূমিকায় এলাকাবাসীর উদ্বেগ পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী খুন আনোয়ারায় নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ, আবেদন শুরু কাঁচামালের অভাবে স্থবির হচ্ছে ডিএপি সার কারখানা আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ফাঁসির দড়িতে দুই ঘাতক আনোয়ারায় মা'কে নির্যাতনকারী সেই গেম আসক্ত যুবক আটক! পরৈকোড়ায় গোয়ালঘরের তালা ভেঙে আড়াই লাখ টাকার গরু চুরি রায়পুরে জামায়াতের বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
জাতীয় ব্রেকিং

আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ফাঁসির দড়িতে দুই ঘাতক

নিজস্ব প্রতিবেদক ৯ এপ্রিল ২০২৬ দুপুর ২:৪৬ সময়

২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে বুক পেতে দিয়ে অসীম সাহসিকতার পরিচয় দেন সমন্বয়ক আবু সাঈদ। তার সেই আত্মত্যাগের ভিডিও দেশজুড়ে আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছিল।

আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ফাঁসির দড়িতে দুই ঘাতক

আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ফাঁসির দড়িতে দুই ঘাতক | ফটো: প্রিয় আনোয়ারা

চব্বিশের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার ঐতিহাসিক রায় ঘোষিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আজ এই রায় প্রদান করেন; বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দুই পুলিশ সদস্য সাবেক এএসআই আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়কে আদালত মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। এ ছাড়া তৎকালীন সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ওরফে জীবন, পরিদর্শক রবিউল ইসলাম ওরফে নয়ন এবং এসআই বিভূতি ভূষণ রায় ওরফে মাধবকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আমির ও সুজন বর্তমানে কারান্তরীণ রয়েছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে বুক পেতে দিয়ে অসীম সাহসিকতার পরিচয় দেন সমন্বয়ক আবু সাঈদ। তার সেই আত্মত্যাগের ভিডিও দেশজুড়ে আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছিল।

এই হত্যাকাণ্ডে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছিল ট্রাইব্যুনাল। বিচারিক প্রক্রিয়ায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলার মোট ৩০ জন আসামির মধ্যে এ পর্যন্ত সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশসহ ছয়জন গ্রেফতার রয়েছেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ এই আলোচিত হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত হলো।

ট্যাগ: #আবু সাঈদ #জুলাই #বীর #শহীদ আবু সাঈদ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।