ব্রেকিং
আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার কর্ণফুলীতে দুর্ধর্ষ চুরিঃ প্রশাসনের ভূমিকায় এলাকাবাসীর উদ্বেগ পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী খুন আনোয়ারায় নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ, আবেদন শুরু কাঁচামালের অভাবে স্থবির হচ্ছে ডিএপি সার কারখানা আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ফাঁসির দড়িতে দুই ঘাতক আনোয়ারায় মা'কে নির্যাতনকারী সেই গেম আসক্ত যুবক আটক! পরৈকোড়ায় গোয়ালঘরের তালা ভেঙে আড়াই লাখ টাকার গরু চুরি রায়পুরে জামায়াতের বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার কর্ণফুলীতে দুর্ধর্ষ চুরিঃ প্রশাসনের ভূমিকায় এলাকাবাসীর উদ্বেগ পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী খুন আনোয়ারায় নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ, আবেদন শুরু কাঁচামালের অভাবে স্থবির হচ্ছে ডিএপি সার কারখানা আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ফাঁসির দড়িতে দুই ঘাতক আনোয়ারায় মা'কে নির্যাতনকারী সেই গেম আসক্ত যুবক আটক! পরৈকোড়ায় গোয়ালঘরের তালা ভেঙে আড়াই লাখ টাকার গরু চুরি রায়পুরে জামায়াতের বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
রাজনীতি ব্রেকিং

রায়পুরে জামায়াতের বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ১০ এপ্রিল ২০২৬ রাত ১০:৫৬ সময়

তৃণমূল পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং কর্মীদের মানোন্নয়নের লক্ষ্যে এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।

রায়পুরে জামায়াতের বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

রায়পুরে জামায়াতের বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত | ফটো: প্রিয় আনোয়ারা

আনোয়ারার রায়পুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই কর্মসূচী সম্পন্ন হয়। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং কর্মীদের মানোন্নয়নের লক্ষ্যে এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। 

রায়পুর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ সানাউল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মঈন উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ইসমাঈল হক্কানি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজ সংস্কার ও ইনসাফ কায়েমের জন্য কর্মীদের নৈতিক ও আদর্শিক মানে বলীয়ান হতে হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল হাসান খোকা এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক সাইয়্যেদ আতিক জামালী। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত নেতা হাফেজ হারুন।

কর্মশালায় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বাছাইকৃত কর্মীরা অংশগ্রহণ করেন।

ট্যাগ: #আনোয়ারা #রায়পুর #জামায়াত
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।