ব্রেকিং
আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার কর্ণফুলীতে দুর্ধর্ষ চুরিঃ প্রশাসনের ভূমিকায় এলাকাবাসীর উদ্বেগ পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী খুন আনোয়ারায় নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ, আবেদন শুরু কাঁচামালের অভাবে স্থবির হচ্ছে ডিএপি সার কারখানা আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ফাঁসির দড়িতে দুই ঘাতক আনোয়ারায় মা'কে নির্যাতনকারী সেই গেম আসক্ত যুবক আটক! পরৈকোড়ায় গোয়ালঘরের তালা ভেঙে আড়াই লাখ টাকার গরু চুরি রায়পুরে জামায়াতের বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার কর্ণফুলীতে দুর্ধর্ষ চুরিঃ প্রশাসনের ভূমিকায় এলাকাবাসীর উদ্বেগ পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী খুন আনোয়ারায় নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ, আবেদন শুরু কাঁচামালের অভাবে স্থবির হচ্ছে ডিএপি সার কারখানা আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ফাঁসির দড়িতে দুই ঘাতক আনোয়ারায় মা'কে নির্যাতনকারী সেই গেম আসক্ত যুবক আটক! পরৈকোড়ায় গোয়ালঘরের তালা ভেঙে আড়াই লাখ টাকার গরু চুরি রায়পুরে জামায়াতের বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
অপরাধ ব্রেকিং

পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী খুন

নিজস্ব প্রতিবেদক ১১ এপ্রিল ২০২৬ রাত ১২:৯ সময়

পাওনা টাকার দ্বন্দ্বেই এই হত্যাকাণ্ড ঘটেছে

পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী খুন

পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী খুন | ফটো: প্রিয় আনোয়ারা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেকে পাওনা টাকাকে কেন্দ্র করে দিদারুল আলম (৪৪) নামে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত দিদারুল রেয়াজুদ্দিন বাজারের একজন স্টেশনারি ব্যবসায়ী ছিলেন এবং অভিযুক্ত আবু তৈয়ব (৪৫) তার দোকানেই কর্মরত ছিলেন। তারা সম্পর্কে পরস্পর বন্ধু ও প্রতিবেশী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী আবু তৈয়ব দেশে ফেরার পর বন্ধু দিদারুল তাকে নিজের দোকানে কাজ দিয়ে আশ্রয় দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন ও পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল, যা নিয়ে একাধিকবার সালিসি বৈঠকও হয়। শুক্রবার রাতে দিদারুল নগরীর বাকলিয়ার বাসায় ফেরার পথে মইজ্জ্যারটেক এলাকায় আগে থেকে ওত পেতে থাকা তৈয়ব তার ওপর হামলা চালায় এবং উপর্যুপরি কিল ঘুসি মারতে থাকে। এ সময় স্থানীয় জনতা ঘাতক তৈয়বকে আটক করে পুলিশে সোপর্দ করে।

কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলম জানিয়েছেন, পাওনা টাকার দ্বন্দ্বেই এই হত্যাকাণ্ড ঘটেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগ: #কর্ণফুলী #খুন #হত্যাকাণ্ড
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।