ব্রেকিং
আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার কর্ণফুলীতে দুর্ধর্ষ চুরিঃ প্রশাসনের ভূমিকায় এলাকাবাসীর উদ্বেগ পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী খুন আনোয়ারায় নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ, আবেদন শুরু কাঁচামালের অভাবে স্থবির হচ্ছে ডিএপি সার কারখানা আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ফাঁসির দড়িতে দুই ঘাতক আনোয়ারায় মা'কে নির্যাতনকারী সেই গেম আসক্ত যুবক আটক! পরৈকোড়ায় গোয়ালঘরের তালা ভেঙে আড়াই লাখ টাকার গরু চুরি রায়পুরে জামায়াতের বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার কর্ণফুলীতে দুর্ধর্ষ চুরিঃ প্রশাসনের ভূমিকায় এলাকাবাসীর উদ্বেগ পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী খুন আনোয়ারায় নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ, আবেদন শুরু কাঁচামালের অভাবে স্থবির হচ্ছে ডিএপি সার কারখানা আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ফাঁসির দড়িতে দুই ঘাতক আনোয়ারায় মা'কে নির্যাতনকারী সেই গেম আসক্ত যুবক আটক! পরৈকোড়ায় গোয়ালঘরের তালা ভেঙে আড়াই লাখ টাকার গরু চুরি রায়পুরে জামায়াতের বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
রাজনীতি

জনগণের ৭০ শতাংশ রায় অবজ্ঞার ফল শুভ হবে নাঃ বিএনপি সরকারকে ১১ দলের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক ১০ এপ্রিল ২০২৬ রাত ৯:৫৯ সময়

জোটের নেতারা অভিযোগ করেছেন, গণভোটের রায় অমান্য করে সরকার জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা ও গাদ্দারি করছে।

জনগণের ৭০ শতাংশ রায় অবজ্ঞার ফল শুভ হবে নাঃ বিএনপি সরকারকে ১১ দলের হুঁশিয়ারি

জনগণের ৭০ শতাংশ রায় অবজ্ঞার ফল শুভ হবে নাঃ বিএনপি সরকারকে ১১ দলের হুঁশিয়ারি | ফটো: প্রিয় আনোয়ারা

জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০ শতাংশ রায়কে অবজ্ঞা করা হলে তার ফল শুভ হবে না বলে বিএনপি সরকারকে হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় ঐক্য জোট। জোটের নেতারা অভিযোগ করেছেন, গণভোটের রায় অমান্য করে সরকার জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা ও গাদ্দারি করছে। 

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে ১১ দলীয় ঐক্য জোট, দক্ষিণ জেলার উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ৯ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী চলমান এই কর্মসূচির মাধ্যমে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই আয়োজন।


উদ্বোধনী সমাবেশে প্রধান বক্তা হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, "জনগণের বিপুল রায়কে উপেক্ষা করে সরকার কার্যত জনমতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।" অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি আরও বলেন, এই রায় মেনে নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা নোমান উদ্দিন, জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক এবং এলডিপি, এবি পার্টি, এনসিপি ও নেজামে ইসলাম পার্টির শীর্ষ নেতারা। সমাবেশ শেষে নেতৃবৃন্দ স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন।

দাবি আদায়ে আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ১২ এপ্রিল বিকেল ৫টায় কেরানীহাটের সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ এলাকা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জোটটি। চট্টগ্রাম দক্ষিণ জেলা ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে উক্ত মিছিলে সাধারণ জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগ: #চট্টগ্রাম #বিএনপি #জামায়াত #১১ দলীয় ঐক্য #রাজনীতি
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।