সোমবার, 30 মার্চ 2026
ব্রেকিং
পারকি সৈকত থেকে ১ হাজার ৩১৭ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ! আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারঃ ঘাতক সন্দেহে স্বামী পুলিশি হেফাজতে আনোয়ারায় স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত আনোয়ারায় স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন: প্রথম দিনেই বঞ্চিত ৪০ স্কুল, অভিভাবকদের ক্ষোভ! পারকি সৈকত থেকে ১ হাজার ৩১৭ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ! আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারঃ ঘাতক সন্দেহে স্বামী পুলিশি হেফাজতে আনোয়ারায় স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত আনোয়ারায় স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন: প্রথম দিনেই বঞ্চিত ৪০ স্কুল, অভিভাবকদের ক্ষোভ!
অপরাধ ব্রেকিং

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারঃ ঘাতক সন্দেহে স্বামী পুলিশি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক ৩০ মার্চ ২০২৬ দুপুর ১:১৮ সময় 104 বার পঠিত

নিহতের বাবা মো. হোসেনের অভিযোগ, স্বর্ণালংকার নিয়ে ঝগড়ার জেরে তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারঃ ঘাতক সন্দেহে স্বামী পুলিশি হেফাজতে

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারঃ ঘাতক সন্দেহে স্বামী পুলিশি হেফাজতে | ফটো: প্রিয় আনোয়ারা

আনোয়ারায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (২৯ মার্চ)  বেলা সাড়ে ১১টার দিকে বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রাম থেকে জিন্নাত আরা বেগম (২৬) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ওমর ফারুককে (৩০) আটক করা হয়েছে।

স্থানীয় সূত্র স্বজনদের দাবি, স্বর্ণালংকার বন্ধক রাখা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। সম্প্রতি জিন্নাত আরা বাবার বাড়ি বাঁশখালী থেকে শ্বশুরবাড়িতে ফেরার পর এই বিবাদ আরও বাড়ে।

জানা যায়, ঘটনার দিন সকালে স্বামী ওমর ফারুক ঘরের বাইরে যান। পরে ফিরে এসে দরজা ভেতর থেকে বন্ধ পান। একপর্যায়ে ঘরের চালের টিন সরিয়ে ভেতরে ঢুকে তিনি জিন্নাতকে সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে দাবি করেন।

নিহতের বাবা মো. হোসেনের অভিযোগ, স্বর্ণালংকার নিয়ে ঝগড়ার জেরে তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

নিহত জিন্নাত আরা বাঁশখালী উপজেলার জলদি এলাকার মো. হোসেনের মেয়ে। দুই বছর আগে তাঁর বিয়ে হয়েছিল এবং তাঁদের আট মাস বয়সী একটি সন্তান রয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে নিহতের স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।

    মন্তব্য বিভাগ শীঘ্রই চালু হবে।