ব্রেকিং
আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার কর্ণফুলীতে দুর্ধর্ষ চুরিঃ প্রশাসনের ভূমিকায় এলাকাবাসীর উদ্বেগ পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী খুন আনোয়ারায় নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ, আবেদন শুরু কাঁচামালের অভাবে স্থবির হচ্ছে ডিএপি সার কারখানা আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ফাঁসির দড়িতে দুই ঘাতক আনোয়ারায় মা'কে নির্যাতনকারী সেই গেম আসক্ত যুবক আটক! পরৈকোড়ায় গোয়ালঘরের তালা ভেঙে আড়াই লাখ টাকার গরু চুরি রায়পুরে জামায়াতের বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার কর্ণফুলীতে দুর্ধর্ষ চুরিঃ প্রশাসনের ভূমিকায় এলাকাবাসীর উদ্বেগ পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী খুন আনোয়ারায় নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ, আবেদন শুরু কাঁচামালের অভাবে স্থবির হচ্ছে ডিএপি সার কারখানা আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ফাঁসির দড়িতে দুই ঘাতক আনোয়ারায় মা'কে নির্যাতনকারী সেই গেম আসক্ত যুবক আটক! পরৈকোড়ায় গোয়ালঘরের তালা ভেঙে আড়াই লাখ টাকার গরু চুরি রায়পুরে জামায়াতের বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

পরৈকোড়ায় ঘরের ভেতর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ৮ এপ্রিল ২০২৬ দুপুর ২:৩৭ সময়

এদিন সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর নুরতাজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে জানানো হলে তিনি পুলিশে খবর দেওয়ার পরামর্শ দেন।

পরৈকোড়ায় ঘরের ভেতর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পরৈকোড়ায় ঘরের ভেতর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার | ফটো: প্রিয় আনোয়ারা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘর থেকে নুরতাজ আক্তার  (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কৈখাইন গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোরী ওই গ্রামের গোড়ামিয়া সওদাগর বাড়ির মোহাম্মদ আজাদের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর নুরতাজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে জানানো হলে তিনি পুলিশে খবর দেওয়ার পরামর্শ দেন।

ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ হোসেন জানান, কিশোরীর মা তাকে ফোনে আত্মহত্যার বিষয়টি জানালে তিনি পুলিশকে অবহিত করতে বলেন। তবে কী কারণ নুরতাজ এমন পথ বেছে নিয়েছে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট কলহ বা বিরোধের তথ্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগ: #আত্মহত্যা #পরৈকোড়া #কিশোরী #মরদেহ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।