ব্রেকিং
আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার কর্ণফুলীতে দুর্ধর্ষ চুরিঃ প্রশাসনের ভূমিকায় এলাকাবাসীর উদ্বেগ পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী খুন আনোয়ারায় নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ, আবেদন শুরু কাঁচামালের অভাবে স্থবির হচ্ছে ডিএপি সার কারখানা আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ফাঁসির দড়িতে দুই ঘাতক আনোয়ারায় মা'কে নির্যাতনকারী সেই গেম আসক্ত যুবক আটক! পরৈকোড়ায় গোয়ালঘরের তালা ভেঙে আড়াই লাখ টাকার গরু চুরি রায়পুরে জামায়াতের বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার কর্ণফুলীতে দুর্ধর্ষ চুরিঃ প্রশাসনের ভূমিকায় এলাকাবাসীর উদ্বেগ পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী খুন আনোয়ারায় নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ, আবেদন শুরু কাঁচামালের অভাবে স্থবির হচ্ছে ডিএপি সার কারখানা আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ফাঁসির দড়িতে দুই ঘাতক আনোয়ারায় মা'কে নির্যাতনকারী সেই গেম আসক্ত যুবক আটক! পরৈকোড়ায় গোয়ালঘরের তালা ভেঙে আড়াই লাখ টাকার গরু চুরি রায়পুরে জামায়াতের বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

আনোয়ারায় জ্বালানি তেল নিয়ে কারসাজি, ভ্রাম্যমাণ আদালতের দণ্ড

নিজস্ব প্রতিবেদক ৫ এপ্রিল ২০২৬ রাত ৮:৩৬ সময়

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বেশ কিছু অসাধু ব্যবসায়ী সরকারি মূল্যের চেয়ে বেশি দামে অকটেন, পেট্রোল ও ডিজেল বিক্রি করছিলেন।

আনোয়ারায় জ্বালানি তেল নিয়ে কারসাজি, ভ্রাম্যমাণ আদালতের দণ্ড

আনোয়ারায় জ্বালানি তেল নিয়ে কারসাজি, ভ্রাম্যমাণ আদালতের দণ্ড | ফটো: প্রিয় আনোয়ারা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির দায়ে তিন দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার ( এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার শোলকাটা মেডিকেল মোড় সিইউএফএল সড়কের শাহাদাত নগর এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বেশ কিছু অসাধু ব্যবসায়ী সরকারি মূল্যের চেয়ে বেশি দামে অকটেন, পেট্রোল ডিজেল বিক্রি করছিলেন। এছাড়া একটি দোকানে বিক্রির জন্য পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ থাকলেও তা সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছিল না।

এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নেওয়াজ নাছিরকে ৩০ হাজার টাকা, মো. ইমরানকে ১০ হাজার টাকা এবং মো. আজিজকে হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সময় আনোয়ারা থানা পুলিশের একটি দল আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা জানান, বর্তমান তেল পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিছু ব্যবসায়ী অবৈধভাবে তেল মজুদ অতিরিক্ত দাম নিচ্ছেন। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ধরনের অভিযান চালানো হয়েছে এবং অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই নজরদারি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ট্যাগ: #আনোয়ারা #জ্বালানী #তেল #জরিমানা
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।