ব্রেকিং
আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার কর্ণফুলীতে দুর্ধর্ষ চুরিঃ প্রশাসনের ভূমিকায় এলাকাবাসীর উদ্বেগ পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী খুন আনোয়ারায় নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ, আবেদন শুরু কাঁচামালের অভাবে স্থবির হচ্ছে ডিএপি সার কারখানা আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ফাঁসির দড়িতে দুই ঘাতক আনোয়ারায় মা'কে নির্যাতনকারী সেই গেম আসক্ত যুবক আটক! পরৈকোড়ায় গোয়ালঘরের তালা ভেঙে আড়াই লাখ টাকার গরু চুরি রায়পুরে জামায়াতের বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার কর্ণফুলীতে দুর্ধর্ষ চুরিঃ প্রশাসনের ভূমিকায় এলাকাবাসীর উদ্বেগ পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী খুন আনোয়ারায় নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ, আবেদন শুরু কাঁচামালের অভাবে স্থবির হচ্ছে ডিএপি সার কারখানা আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ফাঁসির দড়িতে দুই ঘাতক আনোয়ারায় মা'কে নির্যাতনকারী সেই গেম আসক্ত যুবক আটক! পরৈকোড়ায় গোয়ালঘরের তালা ভেঙে আড়াই লাখ টাকার গরু চুরি রায়পুরে জামায়াতের বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

কর্ণফুলীতে ছিনতাইকারীকে গণপিটুনি, মোটরসাইকেলে আগুন

নিজস্ব প্রতিবেদক ৪ এপ্রিল ২০২৬ রাত ১:৪১ সময়

বেশ কিছুদিন আগে ফাজিলখার হাট এলাকা থেকে জুয়েল নামে এক ব্যক্তির মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যান ওই যুবক। শনিবার রাতে তিনি মোটরসাইকেলে করে বড় উঠান এলাকা পার হচ্ছিলেন।

নিজস্ব প্রতিবেদক, প্রিয় আনোয়ারাঃ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নে ছিনতাই করে পালানোর সময় এক যুবককে ধরে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেলটিতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে বড় উঠান রাস্তার মাথা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে ফাজিলখার হাট এলাকা থেকে জুয়েল নামে এক ব্যক্তির মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যান ওই যুবক। শনিবার রাতে তিনি মোটরসাইকেলে করে বড় উঠান এলাকা পার হচ্ছিলেন। ওই সময় স্থানীয়রা তাকে চিনে ফেলেন এবং ধাওয়া করেন। পালানোর চেষ্টাকালে একটি অটোরিকশার সাথে ধাক্কা লেগে তিনি সড়ক ছিটকে পড়লে জনতা তাকে ধরে ফেলেন।

ছিনতাইকারী ধরা পড়ার খবরে এলাকাবাসী জড়ো হয়ে তাকে গণপিটুনি দেয়। উত্তেজিত জনতা এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানান, মোটরসাইকেলে দুই ছিনতাইকারী পালাচ্ছিল, যার মধ্যে একজন জনতার হাতে ধরা পড়েন। অন্যজন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। আহত ব্যক্তিকে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের বরাতে পুলিশ আরও জানায়, ছিনতাইয়ের ঘটনায় ক্ষুব্ধ হয়েই জনতা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ট্যাগ: #কর্ণফুলী #ছিনতাই
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।